সংবাদ
প্রকাশ : Jul 23, 2026 ইং

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার




চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হককে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। একই সাথে আদালত তাকে ২০ লাখ টাকা জরিমানা করার রায় দিয়েছেন।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে ফেনী মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে শহরের এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট থানা ও আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুল হকের বিরুদ্ধে পাওনা টাকা ও চেক অকার্যকর (চেক ডিজঅনার) সংক্রান্ত একটি মামলা দীর্ঘদিন ধরে চলছিল। আইনি শুনানি ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত তার বিরুদ্ধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানার রায় প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

​ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে আসামি আব্দুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​বর্তমানে তিনি ফেনী জেলা কারাগারে রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20