সংবাদ
প্রকাশ : Aug 7, 2026 ইং

ছাত্রশিবিরের আয়োজনে মিরসরাইয়ে 'জুলাই সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্টিত



মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে চট্টগ্রামের মীরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে 'জুলাই সাংস্কৃতিক সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে‌। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা জিরো পয়েন্টে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের আয়োজনে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 
চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাঈন উদ্দীন রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুর করিম, মীরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির এবং জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের তরুণ ও ছাত্রসমাজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তা রক্ষায় সুস্থ সংস্কৃতির চর্চা অপরিহার্য। ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হওয়া এই বাংলাদেশে তরুণদের মেধা ও মননের বিকাশে সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে

আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে বিপ্লব ও দেশাত্মবোধক গান এবং নাটিকার মাধ্যমে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গভীর রাত পর্যন্ত দর্শক শ্রোতারা পরম আগ্রহে এই পরিবেশনা উপভোগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20