সংবাদ
প্রকাশ : Jun 28, 2026 ইং

শ্রীপুরে এসএসসি ব্যাচ '৯৪-এর পুনর্মিলনী, স্থায়ী তহবিল গঠনের ঘোষণা



গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে এসএসসি ব্যাচ '৯৪-এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার মাওনা চৌরাস্তার লাহাব রেস্টুরেন্টে ‘ক্লাব ৯৪ শ্রীপুর’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনীতে শ্রীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ স্মৃতিচারণে মেতে ওঠেন, কেউ ছবি তুলে আনন্দঘন মুহূর্তগুলো ধরে রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া গ্রুপের কর্ণধার ও ঢাকা ট্যাক্সেস বারের কর আইনজীবী এস এম তোফাজ্জল হোসেন। তিনি বলেন, "এসএসসি ব্যাচ '৯৪ সারা দেশে একটি সুপরিচিত প্ল্যাটফর্ম। শ্রীপুরের ব্যাচ '৯৪-কে আমরা স্বতন্ত্র পরিচয়ে আরও সুসংগঠিত ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।"
ক্লাব ৯৪ শ্রীপুরের সভাপতি ও প্রধান অ্যাডমিন হাজী আফতাব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জর্জের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু জাফর সরকার, বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উপদেষ্টা গাজী বিল্লাল হোসেন মিন্টু, আজিরন পোলট্রির কর্ণধার মো. তোফাজ্জল হোসাইন, বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের সভাপতি ওমর ফারুক উজ্জ্বল, উপদেষ্টা বেলাল হোসেন, ক্লাব ৯৪ শ্রীপুরের উপদেষ্টা উসমান গণি খোকা, তাজ উদ্দিন, ডা. শফিকুল ইসলাম, ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফারুক রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গাজীপুর ব্যাচ '৯৪ বন্ধু মহলের সভাপতি এম এ আজিজ মুন্না, ক্লাব ৯৪ গাজীপুরের সভাপতি তারেক আকন্দ, ড. একাব্বর হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি স্থায়ী তহবিল গঠনের সিদ্ধান্ত নেন।
দিনব্যাপী আয়োজনে মৌসুমি ফল উৎসব, কেক কেটে ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20