সংবাদ
প্রকাশ : Jan 19, 2025 ইং

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

আগামীর বাংলাদেশ জনগণের মতামতের ভিত্তিতে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না। মানুষ স্বাধীনভাবে তাদের মতপ্রকাশ করতে চায়। তাদের মৌলিক অধিকার নিয়ে সুখে–শান্তিতে বসবাস করতে চায়।

গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে আয়োজিত মতবিনিময় সভায় আসিফ মাহমুদ এ কথাগুলো বলেন। প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে এ দেশের মানুষের কথা হবে চোখে চোখ রেখে। কথা হবে মাথা উঁচু করে। বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে সম্মান দিয়ে। ভারত এত দিন একটি দলের সঙ্গে কথা বলেছে; কিন্তু এখন আর তা হবে না। ভারতকে এখন কথা বলতে হবে এদেশের জনগণের সঙ্গে। বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস (চর্চা) তারা এত দিন ধরে করে এসেছে, সেখান থেকে সরে আসতে হবে।’আগামীর বাংলাদেশ জনগণের মতামতের ভিত্তিতে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না। মানুষ স্বাধীনভাবে তাদের মতপ্রকাশ করতে চায়। তাদের মৌলিক অধিকার নিয়ে সুখে–শান্তিতে বসবাস করতে চায়।

গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে আয়োজিত মতবিনিময় সভায় আসিফ মাহমুদ এ কথাগুলো বলেন। প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে এ দেশের মানুষের কথা হবে চোখে চোখ রেখে। কথা হবে মাথা উঁচু করে। বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে সম্মান দিয়ে। ভারত এত দিন একটি দলের সঙ্গে কথা বলেছে; কিন্তু এখন আর তা হবে না। ভারতকে এখন কথা বলতে হবে এদেশের জনগণের সঙ্গে। বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস (চর্চা) তারা এত দিন ধরে করে এসেছে, সেখান থেকে সরে আসতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20