মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের আয়োজনে ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা মিলে ১২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৪ টি হলরুমে ৩৪ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃত্তি পরীক্ষার হল পর্যবেক্ষণ করেন।
এবারের পরীক্ষায় সংগঠনের সভাপতি ছালেহ আহমদ ডিপটি পরীক্ষা নিয়ন্ত্রক, কেন্দ্র সচিব হিসেবে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, দিলীপ কুমার বনিক আহবায়ক ও সংস্থা'র সদস্য ফরহাদ হোসেন মেধাবৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর জানান, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের উদয়ন ক্লাব ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷
প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।
মন্তব্য করুন