kamrul
প্রকাশ : Nov 15, 2026 ইং

ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন এমপি



মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: রাজনীতি কখনো খারাপ নয়। ভালো মানুষেরা রাজনীতিতে না আসার সুযোগে খারাপ মানুষেরা রাজনীতিতে জায়গা করে নেয়। ফলে রাজনীতি কলুষিত হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল আমিন।

রোববার (১৫ নভেম্বর) সকালে মীরসরাই কলেজের নতুন মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন এমপি বলেন, ‘দুঃখজনক হলেও মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না। শিক্ষার্থীদের প্রথম রাজনীতি হতে হবে পড়ালেখা। কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না। এসব অপকর্ম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন বিপথে পরিচালিত না হয়, সে বিষয়ে শিক্ষকদের বিশেষ নজর রাখতে হবে। মাসে অন্তত একদিন শিক্ষার্থীদের নিয়ে কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করতে হবে। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী বলেন, ‘মীরসরাই কলেজ এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে নতুন মূল ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংকট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’

এ সময় তিনি কলেজের উন্নয়নে সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উত্তম কুমার চৌধুরী ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিনন্দনপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও রোভার মেট রবিউল হোসেন। গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জয়ত্রী সিনহা এবং ত্রিপিটক পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বাবলু বড়ুয়া। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া কলেজের শিক্ষার্থী নূর নবী বক্তব্য দেন।

প্রধান অতিথি কলেজে পৌঁছালে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মোনাজাতের মাধ্যমে কলেজের নতুন মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মীরসরাই কলেজ মসজিদের খতিব ও মীরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মীরসরাই কলেজকে জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও খেলার মাঠ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এসব বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাজনীন খানম অহনা। দ্বিতীয় হন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল হোসেন এবং তৃতীয় হন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সুলতানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20