সংবাদ
প্রকাশ : Aug 19, 2026 ইং

আঃলীগের সাবেক প্রতিমন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন

সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ এবং প্রাথমিক ও গণশিক্ষা আঃলীগের সাবেক প্রতিমন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে নানান জটিল রোগে ভুগছিলেন তিনি বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবির মানুষ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারিক সূত্র থেকে জানিয়েছেন প্রয়াত বাবু সতীশ চন্দ্র রায় এর শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার নির্ধারিত সময় পারিবারিক ভাবে সিদ্ধান্ত গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সতীশ চন্দ্র রায় বাংলাদেশের দিনাজপুর জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী যিনি তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। সতীশ চন্দ্র রায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য।তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

18

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20