সংবাদ
প্রকাশ : Nov 22, 2026 ইং

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল তেল জব্দ

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা বিপুল পরিমাণ অলিভওয়েল তেল জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যে রাতে ভূরুঙ্গামারী- কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুটপেট্রোল পরিচালনা কালে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভওয়েল তেল জব্দ করা হয়। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে থানা পুলিশের নিয়মিত তল্লাশি অভিযান চলাকালে ভারত থেকে সীমান্ত পথে পাচার করে এনে ঢাকা নিয়ে যাওয়ার সময় ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির নসিমনকে থামার সংকেত দিলে এটি দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। এই বস্তা গুলো থেকে বিপুল সংখ্যক ভারতীয় অলিভ ওয়েল উদ্ধার করা হয়। এসব অলিভওয়েলের সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ওসি এম আর সাঈদ। এবিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, উল্লিখিত চোরাকারবারে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য উদঘাটন ও জব্দকৃত মালামালের সঠিক মালিকানা নির্ধারণ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডিমূলে জব্দকৃত এসব মালামাল উদ্ধারপূর্বক জমা রাখা হয়েছে। সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুটপেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, জুয়া ও চোরাচালানরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

বদলে যাওয়া ক্যাম্পাস

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20