সংবাদ
প্রকাশ : Jun 29, 2026 ইং

গাজীপুর পাসপোর্ট অফিসে সাংবাদিক রূপী দালাল চক্রের দৌরাত্ম্য, ব্যবস্থা নেওয়ার দাবি



‎গাজীপুর প্রতিনিধি:


‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয় ব্যবহার করে দালালি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে কখনও "স্টাফ করেসপন্ডেন্ট" আবার কখনও সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এ নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
‎সোমবার (২৯ জুন) সকাল সাড়ে নয়টায়  গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে  সাংবাদিক পরিচয়ে দালাল হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীর জুলফিকার, আর তাকে সাপোর্ট করেন তার ভাই বাকি বিল্লাহ ও দোকানের কর্মচারীরা। জুলফিকার বলেন আপনি কোন চ্যানেলের সাংবাদিক,  কোন পত্রিকার সাংবাদিক,  আপনার পত্রিকার নাম কি, আপনার নিয়োগপত্র দেখান, আপনি গতকাল কয়টি নিউজ করেছেন? আপনার নিউজের লিংক দেন, আপনি তো ভুয়া সাংবাদিক। সে এবং তার কর্মচারীরা একটি পাসপোর্টের জন্য ৭০০০ টাকা দাবি করলে তার প্রতিবাদ করায় তিনি সাংবাদিকের সাথে এমন আঁচড়া-আঁচড়ন করেন, এবং মারধরের হুমকি প্রদান করেন।
‎অভিযোগকারীদের দাবি, ওই ব্যক্তি নিজেই একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন স্বীকৃত গণমাধ্যমের সাংবাদিকদের "ভুয়া সাংবাদিক" বলে আখ্যায়িত করেন। এমনকি তিনি বিভিন্ন সাংবাদিকের নিয়োগপত্র দেখতে চান, প্রকাশিত সংবাদের লিংক খোঁজেন এবং তাদের পেশাগত পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।
‎স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি নিজেকে "স্টাফ করেসপন্ডেন্ট" হিসেবে পরিচয় দিলেও সাংবাদিকতার মৌলিক পরিচয় ও পদবী সম্পর্কেই বিভ্রান্তিকর তথ্য দেন। এ কারণে তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।
‎এদিকে পাসপোর্ট অফিসে দালালচক্রের সক্রিয়তার অভিযোগ নতুন নয়; দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও পরিচালনা করেছে। 
‎জুলফিকার যে পত্রিকার আইডি কার্ড দেখায় সেই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে মুঠো ফোনে কল করে তার নিয়োগ দেওয়া সাংবাদিকের বিষয় জানতে চাইলে তিনি বলেন, তাকে তো পাসপোর্ট অফিসে দালালী করার জন্য কার্ড দেওয়া হয়নি, সে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করে, পুলিশি ঝামেলায় যেন না পরে সেজন্য দেওয়া হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20