সংবাদ
প্রকাশ : Nov 8, 2026 ইং

রামগতিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘বায়তুস সালাম জামে মসজিদ’ উদ্বোধন

  মোখলেছুর রহমান ধনু  রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,  লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের আদর্শপাড়া সমাজে নবনির্মিত ‘বায়তুস সালাম জামে মসজিদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে স্থানীয় মুসল্লিরা এই মসজিদে তাঁদের প্রথম নামাজ আদায় করেন। ​এলাকায় উপযুক্ত দূরত্বে কোনো মসজিদ না থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় মুসল্লিদের নিয়মিত নামাজ আদায় করতে চরম ভোগান্তি পোহাতে হতো। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং মোয়ার হোসেনের নিরলস শ্রম ও আন্তরিক উদ্যোগে অবশেষে এই মসজিদটি নির্মিত হয়েছে। তাঁর এই মহতী উদ্যোগের বিশেষ প্রশংসা করেছেন স্থানীয়রা। ​মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের লালিত প্রত্যাশা পূরণ হয়েছে। এখন থেকে মুসল্লিরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন। স্থানীয়দের প্রত্যাশা, শুধু ইবাদতের কেন্দ্র হিসেবেই নয়, বরং ধর্মীয় অনুশাসন, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আদর্শপাড়া সমাজকে একটি সুন্দর, ঐক্যবদ্ধ, মানবিক এবং আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে মনোয়ার হোসেনসহ সমাজের সচেতন ব্যক্তিরা অগ্রণী ভূমিকা পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

20