সংবাদ
প্রকাশ : Jun 29, 2026 ইং

নওগাঁর মান্দায় এইচএসসি বিএমটি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া


নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দায় ইনডেকস্ টেকনিক্যাল এন্ড বিএম এন্ড জেনারেল কলেজ (সংযুক্ত এসএসসি ভোক) এর এইচএসসি বিএমটি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনডেকস্ টেকনিক্যাল এন্ড বিএম এন্ড জেনারেল কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং ৪নং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও কল্যাণ কামনা করে বক্তারা দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20