চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ পুলিশের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম। সম্মাননা পেয়ে আব্দুল হালিম বলেন, সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তায়ালার ওপর। আমাদের উর্ধ্বতন স্যারদের দিকনির্দেশনায় এবং জোরারগঞ্জ বাসীর সহযোগিতায় আমি অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে এনেছি। আমি সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছি। জনগণকে পুলিশি সেবা দিতে বাধ্য আমরা। আমি অত্র থানায় যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিলাম। আমি আজ ভালো কাজের স্বীকৃতি পেলাম।এই স্বীকৃতি আমার কাজের গতি আরো বাড়িয়ে দিবে। আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখব।
মন্তব্য করুন