সংবাদ
প্রকাশ : Jun 26, 2026 ইং

মিরসরাইয়ে গেমিং পয়েন্ট সংগঠনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন



মিরসরাই প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে গেমিং পয়েন্ট ক্রীড়া ও সামাজিক সংগঠন। সংগঠনটির উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার বৃক্ষ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, সহকারী প্রধান শিক্ষক লাল বাহাদুর শর্মা, গেমিং পয়েন্টের উপদেষ্টা ইকবাল হোসেন সুমন এবং বিএনপি নেতা জাহিদুল হাসান মিঠু।

এছাড়াও অনুষ্ঠানে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, গেমিং পয়েন্ট ক্রীড়া ও সামাজিক সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গেমিং পয়েন্ট ক্রীড়া ও সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির প্রথম ধাপে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, বারইয়ারহাট ডিগ্রি কলেজ, ধুমঘাট হাজী চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং জোরারগঞ্জ মহিলা কলেজ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গেমিং পয়েন্টের এ মহতী উদ্যোগকে তারা স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

5

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20