সংবাদ
প্রকাশ : Sep 7, 2026 ইং

কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় এজাহার, আটক ১ ‎ ‎

সাদেকুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: ‎ ‎দিনাজপুরের বিরলে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বিরল থানায় দুইজনের নাম উল্লেখ করে লিখিত এজাহার দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে আটক ও কলেজছাত্রীকে উদ্ধার করেছে। ‎ ‎এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জেসমনি আক্তার (১৮) বিরল সরকারি কলেজে লেখাপড়া করেন। অভিযোগে বলা হয়, এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আরমান আলী (২০) দীর্ঘদিন ধরে কলেজে যাতায়াতের পথে এবং কলেজের আশপাশে ওই তরুণীকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বিরক্ত করার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তরুণী তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে সতর্ক করা হয়। ‎ ‎এজাহারে আরও উল্লেখ করা হয়, সতর্ক করার পরও আরমান আলী ওই তরুণীকে অনুসরণ করতেন এবং তাকে অপহরণের সুযোগ খুঁজতেন বলে অভিযোগ করেন তার বাবা। ‎ ‎অভিযোগ অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বিরল থানাধীন ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার দক্ষিণ দিকে মোলাবান্দা পুকুরসংলগ্ন ফাঁকা পাকা রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেওয়া আরমান আলী ও তার সহযোগী মো. ওমর ফারুক নোমান (৩০) ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি অপরিচিত সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ‎ ‎এ সময় তরুণী চিৎকার করলে পথচারী মো. সালেবুর রহমান (৪৪) বিষয়টি দেখতে পেয়ে সিএনজির দিকে এগিয়ে যান। তবে অভিযোগ অনুযায়ী, তাকে দেখতে পেয়ে অভিযুক্তরা তরুণীকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ‎ ‎পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিরল থানায় জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আরমান আলীকে আটক এবং কলেজছাত্রী জেসমনি আক্তারকে উদ্ধার করে। ‎ ‎বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ সেপ্টেম্বর (রবিবার) ভুক্তভোগীর বাবার কাছ থেকে মেয়েকে অপহরণের অভিযোগ পাওয়ার পর ওই দিনই অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে আটক এবং কলেজছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে উদ্ধার হওয়া কলেজছাত্রীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। ‎ ‎আটক মো. আরমান আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। ‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20