সংবাদ
প্রকাশ : Nov 4, 2026 ইং

কুলাউড়ায় জমিয়ত নেতৃবৃন্দের সঙ্গে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর শুভেচ্ছা বিনিময়

আমির উদ্দিন, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:- মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীফপুর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) চাতলাঘাট বাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শরীফপুর শাখা জমিয়তের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও সম্মাননা প্রদান করা হয় যুব জমিয়ত শরীফপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি হাফিজ হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রবাসী কে এম তজম্মুল ইসলামকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জব্বার, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ ইসহাক আহমদসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ও আন্তরিক পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20