সংবাদ
প্রকাশ : Aug 9, 2026 ইং

মিরসরাইয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস করেরহাট' কার্যক্রমের উদ্বোধন ‎ ‎

‎
‎মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
‎‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী মীরসরাইয়ের করেরহাটে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৯ আগষ্ট ) পূবালী ব্যাংক করেরহাট উপশাখার আয়োজনে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান এ কে এম মাসুদ।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেরহাট উপশাখার ব্যবস্থাপক ও অফিসার আহমেদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মো. ওহিদুল ইসলাম, আঞ্চলিক কার্যালয়ের আইটি কর্মকর্তা মাহফুজুল আলম, বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদ ও জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন, করেরহাট বাজার কমিটির সভাপতি জিয়াউল আলম, উত্তরা ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রমুখ।
‎
‎প্রধান অতিথি বলেন, ‘এক দেশ, এক কিউআর কোড’ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে। এই উদ্যোগের মাধ্যমে মীরসরাইকে ধাপে ধাপে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। 
‎তিনি আরও বলেন, বাংলা কিউআর প্রযুক্তির মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে নিরাপদ, দ্রুত ও সহজে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন হবে আরও স্বচ্ছ ও সময়সাশ্রয়ী।
‎
‎অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা ও ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী এবং স্থানীয়দের প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20