সংবাদ
প্রকাশ : Nov 4, 2026 ইং

মীরসরাইয়ে দিনব্যাপী রক্তদাতা উৎসব অনুষ্ঠিত, অংশ নেন ২৫০ রক্তযোদ্ধা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: “আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে দিনব্যাপী ‘মীরসরাই রক্তদাতা উৎসব–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) মীরসরাই মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন স্বেচ্ছায় রক্তদাতা ও রক্তযোদ্ধা অংশগ্রহণ করেন। মীরসরাই রক্তদাতা উৎসবের সহ-অর্থ সম্পাদক আইয়ুব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, মীরসরাই উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজিব মজুমদার, সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এ সময় মীরসরাই রক্তদাতা উৎসবের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আনিসুল হক শিমুল, আরিফুল হাসান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, মো. আবদুল্লাহ ও মীরজাদা সোহেল। অনুষ্ঠানে মীরসরাই রক্তদাতা উৎসবের আহ্বায়ক হিসেবে রফিকুল ইসলাম, সদস্যসচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, আরিফুল ইসলাম ইমন ও আবদুল্লাহ আল নোমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন অর্থ সম্পাদক মো. সোহেল, সাহারিয়া হোসেন আবির, আলিফ হাসান মেহেরাজ, সামিউল সোহাগ, আলফি আলম ও কেফায়েত সজিব। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে মানুষের আগ্রহ বাড়বে এবং সমাজে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। দিনব্যাপী এ উৎসবে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20