সংবাদ
প্রকাশ : Jul 25, 2026 ইং

খাগড়াছড়ির মানিকছড়িতে ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরন সভা অনুষ্ঠিত




মাসুদ রানা জয়, পার্বত্য চট্রগ্রাম ব্যুরো ঃ


আগামী ১আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবদুর রাশেদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি শিক্ষক ক্যজ মারমা ও ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


সভায় ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া জানান,

বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ  সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে ১আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেড়মাস ব্যাপি ফ্যামিলি কার্ডের সুবিধা প্রাপ্তদের সনাক্তকরণে প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ফলে উক্ত কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে স্বেচ্ছাসেবক নিয়োগ প্রক্রিয়া শুরু  হয়েছে।


উপজেলার ১নম্বর মানিকছড়ি ইউনিয়নে ৭ হাজার ২শত ৪৮ পরিবার,  ২নম্বর বাটনাতলী ইউনিয়নে ৩হাজার ৮শত এক পরিবার,  ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়নে ৩হাজার ৪শত এক পরিবার এবং ৪নম্বর তিনটহরী ইউনিয়নে ৪হাজার ৮শত ৩৩ পরিবারসহ

মোট ১৯ হাজার ২শত ৮৪ পরিবারে তথ্য সংগ্রহ ও ডাটাবেইজ করার লক্ষ্যে ২৫ জন গণনাকারী ও ৩জন সুপারভাইজার নিয়োগে প্রাপ্ত আবেদন পর্যালোচনা ও নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা  প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আগামী ১আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ডাটাবেইজে প্রেরণ করবে। পরিবার থেকে সংগৃহীত তথ্য যাচাই বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে সরকার ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20