kamrul
প্রকাশ : Nov 12, 2026 ইং

মিরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা শাহীদ চৌধুরী



মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ২০০ নিমগাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে নিজ এলাকায় শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি।

বৃক্ষরোপণকালে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, গাছ মানুষের পরম বন্ধু। মানুষ বায়ুমণ্ডলে যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে, গাছ তা শোষণ করে এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। সরকারের এ উদ্যোগের অংশীদার হতে ব্যক্তিগতভাবে এক লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। ইতোমধ্যে মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ হাজার গাছ রোপণ করেছেন বলে দাবি করেন তিনি।

শাহিদুল ইসলাম চৌধুরী আরও বলেন, বুধবার নিজ এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পছন্দের বৃক্ষ হিসেবে পরিচিত ২০০ নিমগাছের চারা রোপণ করেছেন। চারাগুলো তাঁর নিজের নার্সারিতে তৈরি করা হয়েছে। সেখানে আরও এক হাজার নিমের চারা রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় রোপণ করা হবে। এসব কার্যক্রম ‘নিরাপদ মিরসরাই’ ব্যানারে পরিচালিত হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মাঈন উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন হানিফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওছার উদ্দিন বাবু, সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা ছালাউদ্দিন ভূঁইয়া, শ্রমিক দল নেতা নুরুল মোস্তফা দুলাল, ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল নুর ফয়সাল, ছাত্রদল নেতা নাফিজ চৌধুরী ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা শেখ জাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20