মীরসরাই প্রতিনিধি:
আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এক ‘শিক্ষার্থী প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ইনসানিয়াত বিপ্লব মীরসরাই উপজেলা শাখার স্টুডেন্ট ফ্রন্টের আহ্বায়ক ছাইফুর রহমান আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লব মীরসরাই উপজেলার আহ্বায়ক জনাব রেজাউল করিম।
আরও বক্তব্য রাখেন শরীফুল আলম, মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম, ফারিয়া আক্তার, মেহেদী হাসান হৃদয়, শাহাবুদ্দিন রাকিব হাসান প্রমুখ।
আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় বক্তারা বলেন, স্রষ্টার শত্রু অমানুষ ছাড়া কেউ খুন জুলুম গণহত্যার রাষ্ট্র চায় না, সব মানুষের জীবন অস্বীকার উৎখাতকারী একক গোষ্ঠীবাদী স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র চায় না।
আর এজন্য দুনিয়ার সব রাষ্ট্রকে হতে হবে দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুলের নির্দেশিত সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনানিয়াত।
রাষ্ট্র একক ধর্ম বা একক মতবাদ বা একক বস্তুবাদী জাতীয়তাবাদের বিভেদ বিদ্বেষ বৈষম্য ভিত্তিক একক গোষ্ঠীবাদী স্বৈররাষ্ট্র হলে রাষ্ট্র হবে সত্য ও মানবতার বিরুদ্ধে খুন জুলুম রাষ্ট্রীয় সন্ত্রাস ধ্বংসযজ্ঞ স্বৈরদস্যুতার হাতিয়ার স্বৈরদস্যুতন্ত্র।
একক ধর্মের নামে রাষ্ট্র ধর্মের শিক্ষা নয় ধর্মের নামে অধর্ম ধর্মের নামে ধোকা এবং ধর্ম ধ্বংসাত্মক ষড়যন্ত্র।
ধর্মের বিধান সব মানুষের জীবন ভিত্তিক মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি।
একক ধর্ম একক মতবাদ একক জাতি একক পেশার ভিত্তিতে দল হয় রাজনৈতিক দল হতে পারে না। দল আর রাজনৈতিক দল এক বিষয় নয়—এটা যাঁরা বুঝেন না তাঁরা হয় মূর্খ নাহয় সত্য ও মানবতার ধ্বংসাত্মক মহাশত্রু ভয়ংকর খারাপ হিংস্র পাশবিক ঘৃণ্য জীব।
রাজনৈতিক দল হতে হলে দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুলের বিধান হিসেবে সব মানুষের জীবন ও সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার-মর্যাদা স্বীকার করতে হবে।
রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্র এক ধর্ম এক মতবাদ এক জাতি এক গোষ্ঠী এক দলের নয়, স্বয়ং জীবনের দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুলের পক্ষ থেকে রাষ্ট্র ও দুনিয়া এবং সম্পদ আলো বাতাসের মতো সবার সব মানুষের এটা স্বীকার করতে হবে, নাহয় সেটা রাজনৈতিক দল নয় দস্যুতার দল। স্রষ্টার দেওয়া সব মানুষের জীবন ও জীবনের অধিকার অস্বীকার স্রষ্টাকেই অমান্য করা।
রাজনৈতিক দল হতে হলে স্রষ্টার ভালোবাসায় ও স্রষ্টার মহান নবী রাসুলদের ভালোবাসায় সব মানুষের জীবন ভিত্তিক ও সব মানুষের সুরক্ষা ভিত্তিক মানবতার রাজনীতির ধারক হতে হবে।
মানবিক মানুষ ও মানবতার রাজনীতি হতে হলে সব মানুষের জন্য জীবনের দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুলের দেওয়া জীবনের আত্মমালিকানা ও সম্মিলিত রাষ্ট্রীয় মালিকানা এবং অখণ্ড মানবিক সাম্য- অখণ্ড মানবজাতীয়তা- অখণ্ড মানবিক ভ্রাতৃত্বের ভিত্তিতে প্রতিটি মানুষের জন্মগত প্রাকৃতিক বিশ্বনাগরিকত্ব ও বিশ্বসম্পদে সবার সমান মালিকানা স্বীকার করতে হবে।