সংবাদ
প্রকাশ : Nov 12, 2026 ইং

সার কিনতেই ২২০৭ কোটি টাকা খরচ করবে সরকার

কৃষি উৎপাদন সচল রাখতে আন্তর্জাতিক বাজার ও দেশীয় প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। আটটি ক্রয় প্রস্তাবের আওতায় মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কাফকোর কাছ থেকেও ইউরিয়া কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

প্রস্তাব অনুযায়ী, মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে সরকার দুই ধরনের সার কিনবে। এর মধ্যে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি এবং ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার রয়েছে।

টিএসপি সারের ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ ডলার। একই পরিমাণ সার নিয়ে ১১তম লটে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।

অন্যদিকে, একই প্রতিষ্ঠান থেকে দুই দফায় ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ ও অষ্টম লটে প্রতিবার ৪০ হাজার মেট্রিক টন করে সার কেনা হবে। প্রতিটি লটে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার।

এদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই দফায় ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। এর মধ্যে প্রথম ৪০ হাজার টন কিনতে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার টাকা। দ্বিতীয় দফার সমপরিমাণ সার কিনতে খরচ হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। দুই লটে প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৪৩২ দশমিক ৫০ ও ৪৩০ দশমিক ৮৩ ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের এ সার কিনতে ব্যয় হবে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ ডলার।

দেশের অভ্যন্তরীণ উৎস থেকেও ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া কিনবে সরকার। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে এসব সার কিনতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪১০ দশমিক ৮৭৫ ডলার। এর মধ্যে মূল সারমূল্য ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং ব্যাগিং খরচ ৫ ডলার।










মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20