তরুণ শিক্ষার্থী ও প্রযুক্তি নির্মাতা রিমন তৈরি করেছেন মহাকাশ প্রযুক্তিতে নতুন দিগন্ত — ORBIXAX। এটি এমন একটি প্রযুক্তিভিত্তিক প্রকল্প, যার মাধ্যমে পৃথিবীর কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইট রিয়েল-টাইম পর্যবেক্ষণ করা যায়।রিমন জানান, বর্তমানে মহাকাশে ১০ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইট রয়েছে এবং স্পেস ডেব্রিস বা মহাকাশ বর্জ্যের সংখ্যা দিন দিন বাড়ছে। সংঘর্ষের ঝুঁকি এড়াতে স্যাটেলাইটগুলোর অবস্থান, গতি এবং কাছাকাছি আসার পূর্বাভাস দেওয়াই ORBIXAX এর মূল লক্ষ্য।এই প্রকল্পে তিনি নিজস্ব
শক্তিশালী অপটিমাইজেশন: দ্রুত ও কার্যকর 3D রেন্ডারিং এবং অরবিটাল গণনা
সংঘর্ষের ঝুঁকি শনাক্তকরণ: Starlink স্যাটেলাইটের সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি পর্যবেক্ষণ
3D Satellite Tracking: Starlink স্যাটেলাইটের অবস্থান ও কক্ষপথ পর্যবেক্ষণ
Satellite Distance Analysis: দুটি স্যাটেলাইটের মধ্যকার দূরত্ব ও নিকটতম অবস্থান বিশ্লেষণ
Voice Control: ভয়েস কমান্ডের মাধ্যমে প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ
AI Copilot: মহাকাশ-সম্পর্কিত তথ্য সহায়তা
Hand Gesture File Transfer: হাতের ইশারায় একই Wi-Fi নেটওয়ার্কে ফাইল ট্রান্সফার
Close Approach Analysis: দুটি স্যাটেলাইটের নিকটতম দূরত্ব বিশ্লেষণ
Satellite Risk Report: সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকির রিপোর্ট। তৈরি করেছেন, যা সম্ভাব্য সংঘর্ষ আগেই শনাক্ত করে সতর্কতা জারি করতে সক্ষম।এছাড়াও তিনি কাজ করছেন হাতের ইশারার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার প্রযুক্তি নিয়ে — যা ভবিষ্যতে কম্পিউটার ব্যবহারের ধারণাই বদলে দিতে পারে।রিমন বলেন, "আমার লক্ষ্য বাংলাদেশকে মহাকাশ প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাওয়া। দেশ থেকেই বৈশ্বিক সমস্যার সমাধান সম্ভব।"তরুণ এই উদ্ভাবকের কাজ ইতিমধ্যে প্রযুক্তি মহলে প্রশংসিত হয়েছে।