সংবাদ
প্রকাশ : Nov 5, 2026 ইং

‎নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাঁচা রাস্তা পরিদর্শনে এমপি নুরুল আমিন

‎ ‎মিরসরাই প্রতিনিধি: ‎নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা পরিদর্শন করেন চট্টগ্রাম -১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার ধারাবাহিক ভাবে অবহেলিত ও সংস্কার বিহীন রাস্তা পরিদর্শন করেন তিনি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোটরসাইকেল যোগে নেতাকর্মীদের নিয়ে ঘুরে বেড়ান। তালিকা প্রণয়ন করেন অবহেলিত সড়কের। প্রতিটি ওয়ার্ডে প্রান্তিক জনগণের চাওয়া অনুযায়ী বরাদ্দ দেন রাস্তা। ‎ ‎সড়ক পরিদর্শনে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য হাসানুজ্জামান সানি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদল নেতা মাঈন উদ্দিন টিটু, মোহন দে সহ অন্যান্যরা। ‎ ‎হিঙ্গুলী ইউনিয়নের বাসিন্দা নুর ইসলাম বলেন, আমাদের এমপি যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। তিনি নির্বাচনের আগে যে ওয়াদা করে গেছেন তা বাস্তবায়নে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। এমন এমপি পেয়ে আমরা গর্বিত। ‎ ‎আরেক বাসিন্দা ইব্রাহিম বলেন, এই প্রথম আমাদের এলাকায় একজন এমপির পা পড়েছে। আমরা কতটা অবহেলিত কেউ কখনো আমাদের রাস্তার খবরও নেয়নি। আমাদের রাস্তা ঘুরে গেছেন এবং বরাদ্দ দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ। ‎ ‎ ‎নুরুল আমিন এমপি জানান, আমার নির্বাচনী ইশতেহারে গ্রামের অবহেলিত সড়কের অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করার কথা ছিল। আমরা ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করে তালিকা করছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20