kamrul
প্রকাশ : Nov 8, 2026 ইং

‎মিরসরাইয়ে পাচারের আগেই ট্রাক ভর্তি ৩০০ বস্তা সার জব্দ, আটক ১ ‎


‎মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
‎চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সারগুলো জব্দ করে।
‎
‎পুলিশ জানায়, জব্দকৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১) নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছিল। তল্লাশির সময় ট্রাক থেকে ৩০০ বস্তায় ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। সারগুলো বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এর আগে একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুইটি ট্রাক জব্দ করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ।
‎
‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20