সংবাদ
প্রকাশ : Jul 18, 2026 ইং

মাদ্রিদে ফেনী জেলা অ্যাসোসিয়েশনের বনভোজন- ২০২৬ প্রবাসীদের মিলনমেলায় মুখর দিন


যুনাইদ নোমানী, মা‌দ্রিদ স্পেন (১৬ জুলাই: ২০২৬) :

স্পেনে বসবাসরত ফেনী:প্রবাসীদের সামাজিক ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করতে "ফেনী জেলা অ্যাসোসিয়েশন, মাদ্রিদ-স্পেন"-এর উদ্যোগে বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) মাদ্রিদ থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত 'এমবালসে দে কাজালেগাস' লেক এলাকায় দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
বনভোজনে মাদ্রিদে বসবাসরত দেড় শতাধিক নতুন ও পুরোনো ফেনীপ্রবাসী তাদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। সকাল থেকে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম-এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। বনভোজনের আনন্দের সঙ্গে জন্মদিন উদযাপন যোগ হওয়ায় উপস্থিত সবার মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল শিশুদের জন্য নিরাপদ সাঁতার, নৌকাভ্রমণ, বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাঁতারের সময় প্রত্যেককে লাইফ জ্যাকেট পরিধানের ব্যবস্থা করা হয়। এছাড়া নারীদের জন্য বিশেষ বালিশ খেলা এবং বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের ব্যাপক আনন্দ দেয়।
বিকেলে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে সংগঠনের সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিদেশের মাটিতে ফেনীবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ফেনীর সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, "প্রবাসে বসবাসরত ফেনীবাসীদের ঐক্যবদ্ধ রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ফেনীকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনের উদ্যোগে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।"
নেতৃবৃন্দ বনভোজন সফলভাবে আয়োজনের জন্য সকল অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক, আয়োজক ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০২৫ সালে মাদ্রিদে ফেনীবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটি বর্তমানে "ফেনী জেলা অ্যাসোসিয়েশন, মাদ্রিদ-স্পেন" নামে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রবাসী ফেনীবাসীদের মধ্যে ঐক্য, সামাজিক সম্প্রীতি, মানবিক সহযোগিতা এবং ফেনীর ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20