সংবাদ
প্রকাশ : Nov 10, 2026 ইং

ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক


 আরশাদ সুমন, ডাবলিন (আয়ারল্যান্ড) থেকে: আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত (০৮ নভেম্বর) রোববার ডাবলিনের রেডকাউ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদচর্চা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্টি লিমেরিকের কাউন্সিলর আজাদ তালুকদার, অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের সভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান, ডা. মিলন ও আক্তার হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া বাংলাদেশ থেকে অনলাইনে শুভেচ্ছা বক্তব্য দেন মহামান্য রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহফুজুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার আল দীন এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাধারণ সম্পাদক বাদশাহ মিয়া। বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আয়ারল্যান্ডে বাংলা সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ সাংবাদিক জাহিদ মমিন চৌধুরী। সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম সবুজ। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহসভাপতি আব্দুর রহিম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আলম, কোষাধ্যক্ষ ওমর ফারুক নিউটন, দপ্তর সম্পাদক কবির আহমদ বাবুল এবং ক্রীড়া সম্পাদক মানিক মনিরুজ্জামান। কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের হাসান। সদস্য হিসেবে রয়েছেন দিলিপ বড়ুয়া, রিয়াদ তালুকদার, বেলাল আহমেদ, আরশাদ সুমন, সজল মিত্র রিচার্ড, কায়েস আহমেদ ও আল আমিন হোসেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, আয়ারল্যান্ডে কর্মরত বাংলা ভাষার সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও অর্জন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় কাজ করবে সংগঠনটি। বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয় তুলে ধরার ক্ষেত্রেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড দেশটির বাংলাদেশি কমিউনিটিতে একটি দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমভিত্তিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20